• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৬:০৮ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫০:১৪

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মারুফ হোসেন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আপেল হোসেন (২১) নামের এক যুবক। তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার দুপুরে জয়পুরহাট-বদলগাছি সড়কের সদর উপজেলার ভাদসা পন্ডিতপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোটরসাইকেলের চালক নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে এবং আহত আপেল  ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। মারুফ ও আপেল তারা একে অপরের বন্ধু।  

আরও পড়ুন

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

সদর থানার ওসি শাহেদ আল মামুন জানান, স্থানীয় ভাদসা বাজার থেকে মোটরসাইকেলে করে তারা পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন। সে সময় আপেল মোবাইল ফোনে কথা বলছিলেন। এর কিছু দূর যেতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকনিক বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মারুফ।

তিনি আরও জানান, এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরোহী আপেল হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৮ বিভাগেই বৃষ্টির আভাস
৮ বিভাগেই বৃষ্টির আভাস
২৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৫:২৪





ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
ডিসেম্বরে আসছে জেন্ডায়ারের ‘ডুন থ্রি’
২৮ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১০:৪৩