• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৫৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে আসকের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৮:৪০

গাজীপুরে আসকের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত

গাজীপুর প্রতিনিধি: ৮ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় গাজীপুরের গাছা থানার অন্তর্গত বোর্ডবাজার আইনি সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের জেলা কমিটির আয়োজনে মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও পথসভার আয়োজন করা হয়েছে।

গাজীপুর জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানার অফিসার ইনচার্জ  আলী মোহাম্মদ রাশেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সহ-সভাপতি মো. খোরশেদ আলম খান, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গির হাজারি ও গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, মো. জাহাঙ্গির আলম প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ছাত্রদল মহানগর ও ১নং সদস্য আহ্বায়ক কমিটি ও যুবদল গাজীপুর মহানগর।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেম, ৩৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার, মো. আব্দুল কাদির সিনিয়র যুগ্ম সম্পাদক ১৭নং ওয়ার্ড বিএনপি, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আসক জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি মাইনুদ্দিন সরকার রানাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি গাছা থানার অফিসার ইনচার্জ বলেন, বাংলাদেশে গত ১৭ বছরের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার ব্যত্যয় যেন না ঘটে সে জন্য দেশের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১