• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:১২:২০ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

১০ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৪৫:৫২

ডোমারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে কোচিং শেষে ছেলেকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মো. সেলিম (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার ছেলে আব্দুল মুবিন (৭)।

৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টায় ডোমার উপজেলা শহরের পোস্ট অফিস সংলগ্ন ডিবি রোড সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত সলেমান আলীর ছেলে এবং ডোমার বাজারের ব্যবসায়ী ছিলেন। আহত আব্দুল মুবিন ঢাকা প্রিপারেটরি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ডোমার ফায়ার সার্ভিসের একটি দল আহতবস্থায় নিহতের ছেলে আব্দুল মবিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

প্রত্যক্ষদর্শীরা জানান- মো. সেলিম ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ডোমার পোস্ট অফিসের সামনে পৌঁছালে পিছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তার মটরসাইকেলে ধাক্কা দিলে বাবা ছেলে ছিঁটকে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন সেলিম।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪