• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৭:০৩:০৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে কৃষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

৯ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:৩৪:২১

জামালপুরে কৃষক হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে কৃষক মোন্তাজ আলী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

৮ ডিসেম্বর রোববার বিকালে সদরের নরুন্দির শ্রী বাড়িতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মোন্তাজ আলীর স্ত্রী রুজিনা বেগম, মেয়ে সীমা খাতুন, স্থানীয় এলাকাবাসী আনোয়ার হোসেন, শাহ আলম, শহিদুল ইসলাম, হযরত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা কৃষক মোন্তাজ আলী হত্যা মামলার আসামী আক্তার হোসেন, জাহাঙ্গীর আলম, মতি মিয়াসহ সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লখ্য, গত শুক্রবার বিকালে সদরের নরুন্দি ইউনিয়নের শ্রী বাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধে কৃষক মোন্তাজ আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষ। প্রকাশ্য দিবালোকে এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামীরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭