• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:৫৮:৩৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মোরেলগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

৫ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৯:০১

মোরেলগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি ও বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

Ad

৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল। সুমন শেখ মোশারাফ শেখের ছেলে।

Ad
Ad

সুমন শেখ এর ঘর থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ উদ্ধার করা হয়েছে।

এ অভিযানে সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রাকিবুল হাসান নেতৃত্ব দেন।

বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার ভোর ৫টা থেকে বেলা ৮টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর হতে একটি বিদেশি পিস্তলসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us