• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ সকাল ০৭:০২:২৮ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলো শ্রমিকরা

৫ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩০:৪৯

নারায়ণগঞ্জে পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলো শ্রমিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শ্রমিক নেতা গ্রেফতারের প্রতিবাদে ট্রাক ড্রাইভার মালিক সমিতির অবরোধ প্রত্যাহার করেছে শ্রমিকরা। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৩টায় শহরের মন্ডল্পাড়ায় অবরোধকৃত সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। একই সাথে সড়কে এলোপাতাড়িভাবে ফেলে রাখা ট্রাক সরিয়ে নেন তারা।

জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার শ্রমিকদের গ্রেফতারকৃতের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করা এবং যদি সে নির্দোষ হয় তাহলে তাকে বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন।

এর আগে সকাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় ট্রাক মালিক সমিতির সদস্য সচিব শামীমকে গ্রেফতারের প্রতিবাদে সড়কে ট্রাক ফেলে সড়ক অবরোধ করেন ট্রাক ড্রাইভার মালিক সমিতির নেতাকর্মীরা।

আরও পড়ুন

জামালপুর সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকররা (ওসি) নাসির জানান, পুলিশ সুপার তাদেরকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস এবং অভিযুক্ত নির্দোষ হলে তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণের আশ্বাস দেন। এরপর শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। ইতোমধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে শামীমকে হত্যা মামলা গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একটি হত্যা মামলায় শামীম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
ভালোবাসার মানুষকে প্রপোজ করবেন যেভাবে
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৭:৫৭



চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন
১০ নভেম্বর ২০২৬ রাত ১০:৩১:০৫






বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
১০ নভেম্বর ২০২৬ রাত ০৯:২২:৩৮