• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৩:৫৬:০৬ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:২৫:১৬

লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরকসহ চার মামলার আসামি ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। কামানখোলা এলাকা থেকে সুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মারুফ হোসেন সুজন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের কামানখোলা এলাকার নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ৪ ডিসেম্বর বুধবার ভোররাতে কামানখোলা এলাকা থেকে মারুফ হোসেন সুজনকে গণধোলাই দেন কয়েকজন যুবক। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানান, সুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেন হত্যা এবং পুলিশের দায়ের করা বিস্ফোরকসহ চারটি মামলার আসামি।

Ad
Ad

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, সুজনকে তিন শিক্ষার্থী হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসব মামলায় অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪






টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির শঙ্কা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:৩৬

কালিয়াকৈর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান
কালিয়াকৈর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৩:০৯


Follow Us