• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫২:০৪ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ঘুষ-সুপারিশ ছাড়া ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ তরুণ-তরুণী

২৫ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪১:১৫

লক্ষ্মীপুরে ঘুষ-সুপারিশ ছাড়া ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ তরুণ-তরুণী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে যোগ্যতা ও মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৫০ জন নারী-পুরুষ। ‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে ধারণ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

এতে অনলাইন আবেদন বাবদ জনপ্রতি খরচ হয়েছে ১২০ টাকা। কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের এসব তরুণ-তরুণী। ২৫ নভেম্বর সোমবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আকতার হোসেন।

এর আগে ২৪ নভেম্বর রোববার রাতে লক্ষ্মীপুর পুলিশ লাইনে উত্তীর্ণ এসব পরীক্ষার ফল ঘোষণা করেন এসপি।

চাকরি পাওয়া তরুণ-তরুণীদের কয়েকজন অভিভাবক বলেন, মাত্র ১২০ টাকা দিয়ে যে পুলিশে চাকরি হবে কখনও চিন্তাও করিনি। এতো সুন্দর ও স্বচ্ছভাবে পুলিশে চাকরি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার জন্য লক্ষ্মীপুরের পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তারা।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ৫০ জন চাকরি পেলো। এতে মেধার ভিত্তিতে ৪৮ এবং মুক্তিযোদ্ধা কোটায় ২ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ পুলিশের নতুন সদস্যরা অবশ্যই দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে তিনি আশাবাদী। পরে পুলিশের নতুন এসব সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭