• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৭:৪৪:০৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে আবারও রাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ

১৯ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৫৯

চট্টগ্রামে আবারও রাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৮ নভেম্বর সোমবার রাত ১০টায় নগরীর ওয়াসা বাগমনিরাম স্কুল গলিতে মহানগর ছাত্রলীগ এই মিছিল করেছে বলে দাবি করেন সংগঠনের নেতাকর্মীরা। কয়েক মিনিটের সেই মিছিলে ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Ad

তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। চকবাজার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা কেউই মিছিলের বিষয়টি জানেন না বলে উল্লেখ করেন।

Ad
Ad

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা ও আওয়ামী লীগ, ছাত্রলীগের বিরুদ্ধে ঢালাওভাবে মিথ্যা মামলার প্রতিবাদে এই মিছিল করেছেন তারা।

এর আগে, ১৭ নভেম্বর রোববার দিবাগত মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে সজীব হোসেন ও দিদারুল আলম নামে দুজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে দিদার চট্টগ্রাম আইন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নিষিদ্ধ ঘোষণার পর গত আক্টোবরেও নগরীর জামালখান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮

২ দিন বন্ধ থাকবে ব্যাংক
২ দিন বন্ধ থাকবে ব্যাংক
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:২৯


টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
টাঙ্গাইল সদরে বিএনপির ৬ নেতা বহিষ্কার
১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:৪৯

শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
শেখ হাসিনা-টিউলিপের দুই মামলার রায় কাল
১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:৩০




Follow Us