• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৫:২৬ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বদলগাছীতে ফেন্সিডিলসহ একই পরিবারের ৩ জন আটক

১৯ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৪:১৯

বদলগাছীতে ফেন্সিডিলসহ একই পরিবারের ৩ জন আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিষিদ্ধ ভারতীয় মাদক দ্রব্য ফায়ারডিল (ফেন্সিডিল) সহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে । ১৮ নভেম্বর সোমবার সকাল ৮টায় বদলগাছী থানার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাদের আটক করে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী ফেন্সির বসতবাড়ি থেকে ১৫ বোতল ফায়ারডিলসহ তিন জনকে আটক করা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক মো. শাহীন শওকত বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

Ad
Ad

আটকরা মাদক কারবারিরা হলেন- হলুদবিহার গ্রামের আব্দুল মজিদের স্ত্রী ফেন্সি আরা (৫০), মৃত নীলচাঁদ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ মণ্ডল (৫২) ও আব্দুল মজিদের ছেলে সজীব হোসেন (২৫) । আটক সকলে একই পরিবারের সদস্য জানা যায়।

Ad

উপ-পরির্দশক শাহীন শওকত বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক দ্রব্য মাদক সেবিদের কাছে বিক্রি করে আসছিল। তারা সীমান্ত থেকে এনে বিভিন্ন এলাকায় এসব মাদক সরবরাহ করত এবং এলাকায় চিহ্নিত মাদক কারবারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১২:৩৪


বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
বছরের শেষে দেশে ফেরার আশা সাকিবের
৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:০০







Follow Us