• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:৪৯ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

কুতুবদিয়ায় দুপক্ষের সংঘর্ষে জামায়াত আমির ও চেয়ারম্যানসহ আহত ৫

১৯ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৪৮:৫২

কুতুবদিয়ায় দুপক্ষের সংঘর্ষে জামায়াত আমির ও চেয়ারম্যানসহ আহত ৫

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় জামায়াত কর্মী, ইউপি চেয়ারম্যানসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম কুতুবদিয়া জামায়াত আমির আ.স.ম শাহরিয়ার চৌধুরীকে গালিগালাজ করায় দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

১৮ নভেম্বর সোমবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ধূরুং বাজারে তর্কাতর্কি ও গালাগাজের এক পর্যায়ে এ ঘটনা ঘটে। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সূত্র বলছে, চেয়ারম্যান আব্দুল হালিমের নেতৃত্বে তার পুত্র নাঈম, মিনার উদ্দিন, মোবারক হোসেন, মোরশেদ আলম ও বোরহান উদ্দিন জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে।

আহতরা হলেন- দক্ষিণ ধূরুং ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির বেলাল হোসাইন, জিয়াবুল করিম, আতিকুল ইসলাম, কলিম উল্লাহ, মাস্টার মামুন ও অপরপক্ষের উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে শুনেছি। এখনো থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০