• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:১৭:৩২ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উইয়ের ভ্যান বিতরণ

১২ নভেম্বর ২০২৪ দুপুর ০২:৪৮:৪৩

টাঙ্গাইলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উইয়ের ভ্যান বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে (ওয়ার্ক ফোর ইভরিয়ন) উই ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার সকালে টাঙ্গাইল পৌরউদ্যান থেকে একটি র‌্যালি বের করে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ করে। পরে ১ জনকে ভ্যান, একজনকে রিকশা ও অপর একজনকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ উইয়ের ফাউন্ডার খন্দকার শাহবাজ ইসলাম, ইমন, আদ্রিতা, সুচনা, নাইস, রোহান ও রুদ্র উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

ভ্যান পেয়ে রফিকুল ইসলাম বলেন, উইয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে তারা দাঁড়িয়েছে। আমি এখন আয় করে চলতে পারবো পরিবার নিয়ে।

সেলাই মেশিন পাওয়া আজিজুল ইসলাম বলেন, আমার উপার্জনের একটা পথ হলো এখন, আগে ঘুরে ফিরে খেতাম। এখন তাদের এই উপহারে সংসার চালানোর মতো একটা গতি হলো।

উইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি ও দুপুরে মারকাযুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার এতিম শিশুদের খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২