• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৮:১৩ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

৯ নভেম্বর ২০২৪ সকাল ১০:৩৮:২৮

কুমিল্লায় ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকার এইচ আর হাসপাতালে ডাক্তার নিঝুমের ভুল চিকিৎসায় ইসরাত জাহান এরিন (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ৯ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয়। অপারেশনের সময় ডাক্তার প্রসূতির নাড়ি কেটে ফেলায় রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদের।

নিহত ইসরাত জাহান এরিন কুমিল্লা আদর্শ সদরের আমড়াতলী  ইউনিয়নের শিবপুর এলাকার মোবারক হোসাইনের মেয়ে। তবে মা এরিন মারা গেলেও নবজাতকটি সুস্থ আছে। নিহত ইসরাত জাহান এরিনের বছর খানেক আগে পারিবারিকভাবে বিয়ে হয় পার্শ্ববর্তী ইসমিত পাশা দিদারের সঙ্গে। এটি তার প্রথম সন্তান প্রসব ছিলো।

ইসরাত জাহানের মামা হাসনাত জানান, এইচ আর হাসপাতালে বৃহস্পতিবার রাতে ডা. নিঝুম আমার ভাগনির  অপারেশন করেন। বৃহস্পতিবার অস্ত্রপাচার হলেও শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক এরিনের পালস খুঁজে না পেলে তাকে আইসিউতে নেওয়ার পরামর্শ দেন। পরে এরিনকে পরিবারের লোকজন পার্শ্ববর্তী মুন হাসপাতালে নিয়ে গেলে সেখানে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর এরিনের পেটে রক্তক্ষরণ হয়েছে বলে মুন হাসপাতালের চিকিৎসক জানান। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরিন। এইচ আর হাসপাতালের চিকিৎসক নিঝুমের একটি নাড়ি কেটে ফেলায় তার ভাগনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

প্রসূতি এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি আমি। এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে, হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা ঘটনা শুনামাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনা জানার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা প্রশাসনকে এই বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আহবান জানান। অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে ডা. নিঝুমকে একাধিকবার কল দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। যার দরুন তার মন্তব্য নেয়া যায়নি।

আরও পড়ুন

কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

সিভিল সার্জন ডা. নাছিমা আকতার বলেন, আমরা তদন্ত টিম পাঠাচ্ছি। তদন্ত টিম এখন এইচ আর হাসপাতালে যাবে। এসকল মৃত্যু সত্যিই দুঃখজনক। আমাদের ব্যর্থতা হচ্ছে এসকল ক্ষেত্রে আমরা রোগীর আত্মীয় স্বজন থেকে কোন অভিযোগ পাই না। অভিযোগ পেলে ব্যাবস্থা গ্রহণ করব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২