• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:২১:০৫ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

মালয়েশিয়া পাচারকালে ৯ কিশোরীসহ ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

৫ নভেম্বর ২০২৪ সকাল ১০:৪৫:২২

মালয়েশিয়া পাচারকালে ৯ কিশোরীসহ ১২ রোহিঙ্গা উদ্ধার, ৪ দালাল আটক

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফ উপজেলায় ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে জড়িত ৪ দালালকেও আটক করেছে পুলিশ।

Ad

৪ নভেম্বর সোমবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী এলাকার পর্যটন বাজারে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গা-দালালদের উদ্ধার ও গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ৯ কিশোরী ও তিন নারী রয়েছেন। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

Ad
Ad

আটকরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার নুরুল আমিন (২৫), একই এলাকার নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার মো. আল আমিন (২৪)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, টেকনাফ সদর ইউনিয়নের লম্বরীর পর্যটন বাজার এলাকার সুপারি বাগানের ভেতর সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশে বেশ কিছু লোকজনকে জড়ো করা হয়েছে- এমন খবর পাই।

পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৪ দালালকে আটক ও ১২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। রোহিঙ্গাদের মধ্যে ৯ কিশোরী ও তিন নারী। তাঁদের ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে। মামলার পর আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
ডেঙ্গুতে চলতি বছর তৃতীয় মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৯:০৩


ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
ফের এলপি গ্যাসের দাম বাড়লো ৫০ টাকা
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:৩১

ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
ইলিশ চাষের বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সরকার
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৯:০২




কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৩:৪৩




Follow Us