• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০২:৫৬:০২ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

৩১ অক্টোবর ২০২৪ দুপুর ০১:০৯:০৯

নড়িয়ায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাত্রি দাশ (২৬) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন। রাত্রির স্বামী সুদর্শন পাল একজন দুবাই প্রবাসী।

৩০ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিঝারি ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রাত্রি ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর পালপাড়া গ্রামের মধু দাশের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গা পূজার সময় দেবির সরিরে পা লাগে বিষয় নিয়ে মানসিক চাপে থাকার জেরে গলায় ফাঁস দেন ওই নারী। পরে বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অর্জুনের জীবনে নতুন প্রেম?
অর্জুনের জীবনে নতুন প্রেম?
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮:১৩

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২