• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:১১:২৪ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২৯ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৪৭:৪৬

রাজাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় ৩৭নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরজুদা বেগম, চাড়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ অধিকারী, ৩৭নং চাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মুন্সী প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ কোমলমতি শিক্ষার্থীদের হাত ধোয়ার কলাকৌশল দেখান এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আলোচনা শেষে হাত ধোয়ার প্রদর্শনীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
হাম ও উপসর্গে মৃত্যুশূন্য দিন দেখলো দেশ
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৮:২২


ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন
২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৩:০৯