• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:২৫:২১ (13-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের মহাসমাবেশ

২৯ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৫৪:১৯

ফুলবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের মহাসমাবেশ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: সারাদেশে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় ও পল্টনে হত্যাকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে বাংলাদেশ জাতায়াতে ইসলাম ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৮ অক্টোবর সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুলবাড়ী উপজেলা জামায়েতের আমির মওলা হাবিবুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ দিনাজপুর জেলা আমির মওলানা আনোয়ারুল ইসলাম।

Ad
Ad

এসময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর দক্ষিণ জেলা নায়েবে আমির ড. মো. এনামুল হক মহাদ্দেস, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমির মো. আনোয়ার ইসলাম, জামায়াতের জেলা কর্ম পরিষদের সদস্য সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মঞ্জুরুল কাদির বাবু ।

এসময় ফুলবাড়ী পৌরসভার আমির ডা. জাকারিয়া হাসান, পৌর টিমের সদস্য ও ওয়ার্ড সভাপতি সৈয়দ সিরাজুল হক রিপনসহ উপজেলার ৭টি ইউনিয়নের আমিরগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে জেলা আমির মওলানা আনোয়ারুল ইসলাম ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সুন্দরভাবে স্বেচ্ছাসেবকরা ট্রাফিকের দায়িত্ব পালন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
ঢাকা-১৭ আসনে তারেক রহমান বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৩৪:৩১

বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
বগুড়া ৭টি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:০৮:৫৩

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:২২

সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
সুনামগঞ্জ–৫ আসনে নির্বাচিত বিএনপির মিলন
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪৬:০৮


চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
চট্টগ্রাম-৩ আসনে বিএনপির পাশা বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৮:৪৪

কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
কুড়িগ্রাম- ৪ আসনে জামায়াতের প্রার্থী জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:১২


Follow Us