• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৪০:১৯ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের তিনদিন পর শিশু মুজিবুল্লার মরদেহ উদ্ধার

২৮ অক্টোবর ২০২৪ সকাল ১১:২৫:৪০

নিখোঁজের তিনদিন পর শিশু মুজিবুল্লার মরদেহ উদ্ধার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার হলো মুহিবুল্লা (২) নামের এক শিশুর।

২৭ অক্টোবর রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পার্শ্ববর্তী একটি ধান ক্ষেতের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মহিবুল্লা ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম জানান, শিশু মহিবুল্লাহ তিনদিন আগে নিখোঁজ হয়। রোববার সকালে স্থানীয়রা শিশুটির মৃতদেহ ধান ক্ষেতের পাশে একটি ডোবার মধ্যে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us