• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৫৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৪ সকাল ০৯:১৬:৪৪

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে আহাদুজ্জামান বাটু লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি ও কাজী সুলতানুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অপরদিকে লোহাগড়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মিলু শরীফ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিয়ার রহমান সান্টু।

২৬ অক্টোবর শনিবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট  অনুষ্ঠিত হয়।

নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লোহাগড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে মো. আহাদুজ্জামান বাটু চশমা প্রতীক নিয়ে ২৮১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জি.এম নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে ২৬০ ভোট পেয়েছেন। কাজী সুলতানুজ্জামান সেলিম ছাতা প্রতীক নিয়ে ৪০৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান আনারস প্রতীকে ৩৮৬ ভোট পেয়েছেন। সিকদার শাহ আলম টিউবওয়েল প্রতীক নিয়ে ২৮৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ সিলিং ফ্যান প্রতীক নিয়ে ২০১ ভোট পেয়েছেন।

এ ছাড়া লোহাগড়া পৌর বিএনপির নির্বাচনে মো. মিলু শরীফ দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৬৫টি ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম শাহিন বিপ্লব চশমা প্রতীকে ১৫৯ ভোট পেয়েছেন। মো. মশিয়ার রহমান সান্টু মোমবাতি প্রতীক নিয়ে ২৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম আনারস প্রতীকে ৮১ ভোট পেয়েছেন। এস এ সাইফুল্লাহ মামুন মাছ প্রতীক নিয়ে ২৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতীক নিয়ে ১৭৫ ভোট পেয়েছেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯