• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০২:০১:৩৩ (01-Mar-2026)
  • - ৩৩° সে:

ইটনায় বেসরকারি সংস্থা পপি’র অ্যাডভোকেসি কর্মশালা

২৪ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৩:৫২

ইটনায় বেসরকারি সংস্থা পপি’র অ্যাডভোকেসি কর্মশালা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বেসরকারি সংস্থা ‘পপি’ কর্তৃক দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা বাস্তবায়নে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ অক্টোবর বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পপি‘র WLCR প্রকল্পের আওতাভুক্ত ইউনিয়নসমূহের জন্য প্রস্তুতকৃত দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দিলশাত জাহান। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ, সংশ্লিষ্ট ২টি হাই স্কুলের শিক্ষক ও ছাত্র প্রতিনিধি এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

Ad

কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্পের ফিল্ড অফিসার মো. রুহুল আমীন এবং মাল্টিমিডিয়ায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মি. সত্যেন্দ্র নাথ মিত্র।

কর্মশালাটির উদ্দেশ্য ছিল- প্রকল্পটির কার্যক্রম সম্পর্কে সকলকে অবগত করা, প্রকল্পভুক্ত ৪টি ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও ২টি স্কুলের সেফটি পরিকল্পনা কর্মশালায় শেয়ার করা এবং উক্ত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অ্যাডভোকেসি করা।

মূল বিষয়বস্তু উপস্থাপনের পর প্রকল্প সমন্বয়কারী ইউনিয়ন এবং স্কুল পর্যায়ে প্রস্তুতকৃত দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও স্কুল সেফটি পরিকল্পনা বাস্তবায়নে অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান, এনজিও ও উপজেলা প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানান। অত:পর তিনি এ বিষয়ে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে ইতিবাচক সাড়া প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন।

পরিশেষে কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্য প্রদান করেন। এ সময়ে তিনি প্রকল্পভুক্ত স্কুলগুলোতে বড় আকারের প্রোগ্রাম আয়োজন করা এবং রিমোট এরিয়ার আরও কিছু স্কুলকে প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টকে অনুরোধ করেন। পাশাপাশি উপস্থিত সকলকে ইউনিয়নসমূহের দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও স্কুল সেফটি পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যও অনুরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
শিবগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৩৮:২৬

যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস
২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৫:৫২

ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ঈদে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৮:২৭


ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৪৫


সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি আটক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৩২



Follow Us