• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪৯:২৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদরাসার যাত্রা শুরু

১৯ অক্টোবর ২০২৪ দুপুর ১২:৩১:২৪

সৈয়দপুরে নুরুল হিকমাহ মডেল মাদরাসার যাত্রা শুরু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক মানের মডেল মাদরাসার যাত্রা শুরু হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার এ উপলক্ষ্যে সৈয়দপুর ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট গবেষক ও লেখক ড. আহসান হাবিব ইমরোজ। বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, হাফেজ আব্দুল মুনতাকিম, আলমগির মু. ইউসুফ, ভবানীপুর কামিল মাদরাসার প্রভাষক হাফেজ মুজাহিদ, সাবেক ছাত্রনেতা রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

নুরুল হিকমাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাদরাসার কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ। সমাবেশে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ারসহ আট শতাধিক নারী-পুরুষ সুধী অংশ নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারাদেশে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
১১ আগস্ট ২০২৬ বিকাল ০৫:১৯:৪৫