• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৫০:২৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

মা ইলিশ রক্ষায় পদ্মায় রাত ভর অভিযান

১৩ অক্টোবর ২০২৪ সকাল ১১:২১:০৬

মা ইলিশ রক্ষায় পদ্মায় রাত ভর অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচরে রাত ভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের টিম। ১২ অক্টোবর শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।  

নৌ-পুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১২ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ সম্পূর্ণ নিষেধ এবং মা ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে। তারই ধারাবাহিকতায় প্রথম দিনে পদ্মার শিবচর অংশে যৌথ অভিযান চালানো হয়েছে।

রাতভর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ৬ কেজি ইলিশ জব্দ এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিষেধাজ্ঞার প্রথম রাত ১২টা থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চাইতে এবারের অভিযান আরো জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০