• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩২:৫৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়পুর স্পোর্টস অ্যাকাডেমি উদ্বোধন

১৩ অক্টোবর ২০২৪ সকাল ১০:৩১:১১

রায়পুর স্পোর্টস অ্যাকাডেমি উদ্বোধন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে নতুন করে শুরু হয়েছে রায়পুর স্পোর্টস অ্যাকাডেমি। ১২ অক্টোবর শনিবার পৌর শহরের রায়পুর সরকারি মার্চ্চেন্টস অ্যাকাডেমি মাঠে বিভিন্ন আয়োজনের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয় ।

এতে সুলাতানিয়া স্পোর্টিং ক্লাব, হায়দরগঞ্জ ফুটবল অ্যাকাডেমি, চরপাতা বিএন স্পোর্টিং ক্লাব, কেএস স্পোর্টিং ক্লাব, বিকেএস স্পোর্টিং ক্লাবসহ প্রায় ২২টি ক্রীড়া সংগঠনের উপস্থিতিতে অনুষ্ঠানটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, সাবেক উপজেলা যুবদল সভাপতি শফিকুল আলম আলমাস, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় প্রমুখ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহরিয়ার ফয়সালের সঞ্চালনায় রায়পুর স্পোর্টিং অ্যাকাডেমির সভাপতি হাবিবুর রহমান সুজন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধক ওয়াহিদ উদ্দিন বলেন, রায়পুর স্পোর্টিং অ্যাকাডেমির কার্যক্রম শুরু হওয়ায় আমরা আনন্দিত। নতুন এই ক্লাবটি ছাত্র সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।

প্রধান অতিথি সাবেক এমপি খায়ের ভুঁইয়া বলেন, রায়পুরকে ভালোবাসার বহিঃপ্রকাশ এই স্পোর্টিং অ্যাকাডেমি। মাদকমুক্ত সমাজ গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। রায়পুরের খেলোয়াড়রা একদিন দেশসেরা হবে,  ইনশাআল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯