• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:৩৯:০৭ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা

৫ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০৭:১৭

আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতে শেষ হলো ঠাকুরগাঁওয়ের ইজতেমা

ঠাকুরগাঁও প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপাী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা। এতে মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের মুরুব্বি ও তাবলীগ জামায়াতের জিম্মাদার (দায়িত্বশীল) মো. ওয়াসিকুল ইসলাম।

৫ অক্টোবর শনিবার বেলা ১২টা ১৬ মিনিটে শুরু হয়ে প্রায় ১৫ মিনিটের এ মোনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়। এ সময় সর্বস্তরের মুসল্লির ঢল নামে।

সকাল থেকে জেলার গোবিন্দনগরে ঠাকুরগাঁও-রুহিয়া সড়কের পাশে প্রয়াত আনোয়ার হোসেন লাল মিয়ার পুরাতন ইটভাটা মাঠে সমবেত হন হাজার হাজার মানুষ। মুসল্লিদের আগমনে ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে। মাঠের অন্যপাশে অবস্থান নেন অসংখ্য নারী ও শিশু।

মোনাজাতে ১৫ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিরা দাবি করেছেন। বয়াান শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় ঠাকুরগাঁও জেলা ইজতেমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
ভক্তের বুকে নিজের ট্যাটু, অবাক শেহনাজ গিল
১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:২২:১৪

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯