• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:২৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

৩ অক্টোবর ২০২৪ দুপুর ১২:০৮:৫০

নীলফামারীতে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। ২ অক্টোবর বুধবার উপজেলার দক্ষিণ খড়িবাড়ি কোদালধোয়া চৌপথি তেলিরবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, আলু, তৈল, লবণ, ডাল, চিরা, গুড়, লাইট ও মোমবাতি প্রদান করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। প্রাথমিকভাবে ৪০০ জনের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বিএনপির পক্ষ থেকে।'

এ সময় ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক মগ্নী মাসুদুল আলম দুলাল, জেলার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আজম, সহ-সভাপতি রেদোয়ানুল হক বাবু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফার রঞ্জু, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু সুফিয়ান রুমেল, জেলা তাঁতি দলের আহ্বায়ক শাহজাদা মুক্তি‌ প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১