• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:০১ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ভাওয়াল পাঠাগার উদ্বোধন

২ অক্টোবর ২০২৪ রাত ০৯:৩১:৫৪

গাজীপুরে ভাওয়াল পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ‘পড় তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’ এই মহান স্লোগানকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল ইউনাইটেড সোসাইটির উদ্যোগে ভাওয়াল পাঠাগার-এর শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর বুধবার বিকেলে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের হোতাপাড়া এলাকায় এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়।

মেধা, ঐক্য ও সেবার সমন্বয়ে বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্রস্থল হিসেবে এই পাঠাগারের প্রতিষ্ঠা করা হয়েছে। ভাওয়াল ইউনাইটেড সোসাইটি আশাবাদী যে এই পাঠাগার গাজীপুরের তরুণ প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে ও শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও সালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মো. সেলিম ভূঁইয়া।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ সোহেল।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রশাসনিক কর্মকর্তা মিঠুন সিদ্দিকী, গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবু বকর সিদ্দিক, গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষাবিদ জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর সিকদার, কে এম জাহিদুল ইসলাম, সজল প্রমুখ।

আরও পড়ুন

জামালপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শূন্য, মেলান্দহে টানা দুই বছর সবাই ফেল

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি একটি জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। যেখানে তরুণরা একত্রিত হয়ে জ্ঞান, মনন ও সৃজনশীলতাকে সমৃদ্ধ করতে পারবে। তারা আরও বলেন, এই পাঠাগার সমাজের সব শ্রেণির মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং এতে যে কেউ এসে জ্ঞানার্জনের সুযোগ পাবে। ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রমের জন্য সকলের সহযোগিতার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩