• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২৪:৩৯ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

অবৈধভাবে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশি আটক

২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:১৪:২৩

অবৈধভাবে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। ২ অক্টোবর বুধবার ভোরে সীমান্তে ৩৩৩ এর ৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৫), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৫) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৫)।

চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রসিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম মামলা রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২১


সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৫


রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে গাজী নজরুল
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:১২

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৯