• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:১২:৪৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় বনবিভাগের মামলায় শিক্ষকসহ ৩ জন কারাগারে

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৩২:১৩

ভালুকায় বনবিভাগের মামলায় শিক্ষকসহ ৩ জন কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বনবিভাগের দায়ের করা মামলায় ১ শিক্ষকসহ ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

Ad

২৩ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহ বিজ্ঞ বন আদালতে কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানের দায়ের করা মামলায় জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন আদালত। 

Ad
Ad

জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরিত ৩ জন হলেন, কাচিনা ইউনিয়নের কাদিগড় গ্রামের বাসিন্দা ও পাড়াগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আজিজ (৫২), আবুল কালাম (৪০) ও আবু বকর (৩৫)। 

আদালত ও বনবিভাগ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই কাদিগড় বিটের কাদিগড় মৌজার সিএস ৭৩১ নং দাগের গেজেট বিজ্ঞপ্তিতে বনভূমিতে প্রস্তাবিত ২০২৩-২০২৪ সালে সৃজিত বাগানের চারাগাছ রোপণে সরকারি কাজে বাধা প্রদান, বনভূমির আকৃতি প্রকৃতি পরিবর্তন, এবং রোপিত বিভিন্ন প্রজাতির চারাগাছ খুঁটিসহ হাতে টেনে উপড়ে ফেলার অপচেষ্টাজনিত বন অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করে বনবিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us