• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৮:১১ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইসলামের শত্রু: অধ্যাপক আবু তালেব

২৩ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:৩৬:০৫

শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইসলামের শত্রু: অধ্যাপক আবু তালেব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: যারা ধর্মপ্রাণ মুসলমানের মাথায় টুপি ও মুখে দাঁড়ি দেখলে ঘৃণা ভরে প্রত্যাখান করে, তারা ইসলামের ঘোর শত্রু বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যপক আবু তালেব মন্ডল।

২২ সেপ্টেম্বর রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীকুন্ডা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অধ্যপক আবু তালেব মন্ডল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতা কর্মীদের এমন ইসলাম বিদ্বেষী মনোভাব ছিল বলেই তারা ইসলামের শত্রু বন্ধু নয়। কেননা তারা ইসলামের কথা শুনলেই তাদের গায়ে আগুন ধরে যেত। আলেমদের তারা কারারুদ্ধ করে রেখে পৈশাচিক আনন্দ পেত, জঙ্গি আখ্যা দিয়ে হত্যা করত। সুতরাং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ইসলামের শত্রু।

আরও পড়ুন

পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩

তিনি বলেন, এ দেশের মানুষ ইসলাম প্রিয়, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আর কেউ চায় না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীকুন্ডা ইউনিয়ন শাখার আমির মাওলানা ইসমাইল হোসেন রনির সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন পাবনা জেলা তালিমুল কুরআনের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখা আমির ডা. নুরুজ্জামান প্রামান, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা জামায়াতের আইন বিষয়ক স্পাদক হাফিজুর রহমান খান, বাংলাদেশ ইসলামী ছাত্র-শিবিরের সাবেক সভাপতি মো. সাইদুল ইসলাম, পাবনা জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইসরায়েল হোসেন শান্ত প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৩০


কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
কফির নিমন্ত্রণ, বিল দিলেই সঙ্গ দেবেন জয়া
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪০:০৬


পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
পাবনায় বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃত্যু, আহত ৩
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:০৮

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১১:৪৯

‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
‘এক্স-ম্যান’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট আর নেই
৩০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:১২

আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
আমির খসরুর সঙ্গে জাপানের অর্থমন্ত্রীর বৈঠক
৩০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৯