• ঢাকা
  • |
  • সোমবার ২১শে আষাঢ় ১৪৩৩ ভোর ০৪:৪১:৩৯ (06-Jul-2026)
  • - ৩৩° সে:

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

২০ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:০১:৩৯

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভা.) মো. শওকত মেহেদী সেতু এই অর্থদণ্ড দেন। অর্থদণ্ডপ্রাপ্ত মো. মজনু (৪০) শাহজাদপুর উপজেলার মৃত নুরুজ্জামান মন্ডলের ছেলে।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত মেহেদী সেতু বলেন, আইন অমান্য করে উপজেলার ভূতের মোড়ে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us