• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২২:০৫ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, দায় স্বীকার করে আত্মসমর্পণ

১৪ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৪:১৪

পীরগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, দায় স্বীকার করে আত্মসমর্পণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নেশাগ্রস্ত বন্ধুর হাতে খুন হলো রাসেল নামের এক যুবক। রাসেল নেশাগ্রস্ত খুনির বন্ধু ও জেলার সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।

১৪ সেপ্টেম্বর শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শালবনের পাশে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর শুক্রবার রাতে ঘাতক সাহেদ হাসান পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়।

আটক সাহেদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর থুমনিয়া শাল বাগানে তারা দুজন নেশা করতে আসে। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন

দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া, বদলাচ্ছে মানুষের জীবন

একপর্যায়ে সাহেদ তার বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ রাতেই সাহেদকে সাথে নিয়ে মরদেহের সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পরও মরদেহ না পেয়ে ফিরে আসে পুলিশ।

শনিবার সকালে এক কৃষক শালবনের পাশে ধান ক্ষেত পরিচর্যার জন্য গিয়ে মরদেহের সন্ধান পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেত থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত শাহেদকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:০৪

নতুন দায়িত্বে এমপি ইশরাক
নতুন দায়িত্বে এমপি ইশরাক
৪ নভেম্বর ২০২৬ সকাল ১১:১১:৫১

আজ স্বর্ণের ভরি কত?
আজ স্বর্ণের ভরি কত?
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৬:৪২




আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
আজ যেসব খেলা দেখবেন (৪ নভেম্বর ২০২৬)
৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২২:০৩