• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ০৬:২১:২৪ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৫:৪৫

ভালুকায় মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি শামীমা রশীদ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গোলজার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, মহিলা দল নেত্রী আফরোজা আক্তার, নুরুন্নাহার, মাহফুজা, নাসরিন, রীনা, লাভলি, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক তাজ উদ্দিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কায়েসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০