• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৩:৪২:৫২ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

কবরস্থান থেকে অর্ধশতাধিক মানুষের কঙ্কাল চুরি

৭ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:০৯:৩৭

কবরস্থান থেকে অর্ধশতাধিক মানুষের কঙ্কাল চুরি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক ভান্নারা এলাকার জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থান থেকে প্রায় অর্ধশতাধিক কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিনে কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

প্রশাসন বলছে, কঙ্কাল চুরির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত চোর বা চক্র সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এমন ঘটনায়  স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

৭ সেপ্টেম্বর শনিবার সকালে স্থানীয়রা জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে বেশ কয়েকটি কবরের মাটি খুঁড়া অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সন্দেহ জাগলে তারা আরও কয়েকটি কবর পরীক্ষা করেন এবং দেখতে পান প্রায় অর্ধশতাধিক কবর থেকে কঙ্কাল গায়েব হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, জান্নাতুল বাক্কী কেন্দ্রীয় কবরস্থানে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করতে সক্ষম হয়েছে। আলোর অভাবের কারণে কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল, যা চুরির ঘটনার সুযোগ করে দিয়েছে।

কালিয়াকৈর থানার (ওসি) এএফএম নাসিম জানান, কঙ্কাল চুরির ঘটনাটি সম্পর্কে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত এ ঘটনার সমাধানের আশা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩০:১৬

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২