• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২২:০০ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

উল্লাপাড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

৩ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৫২:২৩

উল্লাপাড়ায় পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় কার্যক্রম শক্তিশালী করার লক্ষে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সমন্বয়ে সোমবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লাপাড়া পৌর বিএনপির সদস্য সচিব মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী।

Ad
Ad

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফি উল মোমেন, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল সরকার, উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান মানু, উপজেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক সন্টুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Ad

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন স্বৈরশাসক শেখ হাসিনা ও তার অনুসারীরা আমাদের উপর অনেক জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতন চালিয়েছে। আমরা ২য় স্বাধীন হওয়ার পর এ সব অত্যাচার থেকে মুক্তি পেয়েছি। আগামী নির্বাচন ঘিরে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবো। আমরা হিংসা-বিদ্বেষ ভুলে উল্লাপাড়াকে একটি শান্তির নগরী করার লক্ষ্য আমরা সবাই কাজ করে যাবো। বিএনপিতে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us