• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

১ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪:১০

ভালুকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর রোববার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান রিজভীর

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, মজিবুর রহমান মজু, মো. গোলজার হোসেন, অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন, সাখাওয়াত হোসেন পাঠান, আব্দুল্লাহ আল মামুন খালেক পাঠান, আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনি. যুগ্ম আহ্বায়ক সামসুদ্দিন আহমেদ, আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বাশার মন্ডল ও সদস্য সচিব মাহাবুবুল আলম কামরুল, যুবদল নেতা তাজমুল হোসেন মন্ডল, মতিউর রহমান মিল্টন, মাসুদ রানা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু, সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ, পৌর কৃষকদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব তোফায়েল আহমেদ টুটুল, পৌর শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মিন্টু, পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদ খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়েস হাসান, সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর রুহের মাগফেরাত, সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ও সাম্প্রতিক বন্যা ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০