• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:০৭ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

বন্যার্তদের পাশে শহিদ পারভেজ পাঠাগার ও লৌকিব ফাউন্ডেশন

২৮ আগস্ট ২০২৪ বিকাল ০৩:০৭:৩৪

বন্যার্তদের পাশে শহিদ পারভেজ পাঠাগার ও লৌকিব ফাউন্ডেশন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে শহিদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশন। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির ও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা তাওহীদুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠন দুটি বন্যা কবলিত মানুষের জন্য এ কর্মসূচি পালন করে।

২৬ আগস্ট সোমবার দুপুরে মিরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও নিরাপদ পানি নিয়ে ছুটে যান শহিদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময় তারা বন্যা কবলিত মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর, ইছাখালী ইউনিয়নের আবুর হাট, জোরালগঞ্জ ইউনিয়নের জোড়ালগঞ্জ গ্রামে খাবার বিতরণ করেন। বিতরণ কার্যক্রমকালে সাবেক পৌর মেয়র প্রার্থী মাওলানা মো. তাওহীদুল হক চৌধুরি উপস্থিত থেকে বন্যা কবলিত মানুষের খোঁজ খবর নেন। তাদের ভালো-মন্দ জানতে চান।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

এর আগে শহিদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য খাবার বিতরণের কর্মসূচি হাতে নেন তাওহীদুল হক চৌধুরি। তার তত্ত্ববধায়নে দিনভর চলে রান্না ও প্যাকিং। পরে ট্রাক যোগে একদল স্বেচ্ছাসেবক খাবার নিয়ে ছুটেন মিরসরাই উপজেলার দুর্গম এলাকাগুলোর উদ্দেশ্য।

মাওলানা তাওহীদুল হক চৌধুরি বলেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই কর্তব্য। আমরা যেন সাধ্যমতো এই সময় তাদের পাশে থাকি। কেননা যারা বন্যাকবলিত হয়েছেন কেবল তারাই জানে কতটা কষ্ট, দুর্ভোগ তারা সইছে। তাদের অনেকের সোনার সংসার পানিতে ভেসে গেছে। আমাদের এ হাদিয়া কিছুই না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্বও আমাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩