• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫১:৩৯ (14-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকাসহ ২৪ জেলায় পুলিশের নতুন এসপি

২৭ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪৫:৪০

ঢাকাসহ ২৪ জেলায় পুলিশের নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে রদবদল অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।

২৭ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির নির্বাহী আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় তাদের দায়িত্ব দেওয়া হয়।

নূতন দায়িত্বপ্রাপ্তরা হলেন- রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৫০:২৯

গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে নিজ বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:৪৪:০৯




ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনব্যাপী কর্মসূচি
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৫:২৩


হেরোইনসহ নারী আটক
হেরোইনসহ নারী আটক
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৭:৫৭


যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
যুক্তরাজ্য ভেঙ্গে স্বাধীনতার পথে তিন দেশ
১৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০৪:১৭