• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৩৭:১২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী

২৭ আগস্ট ২০২৪ সকাল ১১:৫২:৩৬

খাগড়াছড়িতে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে সৃষ্টি হয় প্রবল বন্যা। এসব বন্যার্ত মানুষের সেবায় মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোন। একই সাথে শুকনো খাবার তুলে দেন চিকিৎসা নিতে আসা বন্যার্ত মৃনুষের।

২৬ আগস্ট সোমবার দিনব্যাপী বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এসব বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সদর জোন (৩০ বীর) এর অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি, সদর জোন (৩০ বীর) এর উপ অধিনায়ক মেজর মো. সিদ্দিকুল ইসলাম পিএসসি ও অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন।

বন্যার্তদের চিকিৎসায় ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্স টিমের কমান্ডিং অফিসার লে. কর্নেল রাকিবের নেতৃত্বে শত শত পাহাড়ি-বাঙালি নারী-পুরুষসহ শিশুদের চিকিৎসা দেওয়া হয়। এ সময় গাইনি, মেডিসিন, সার্জারি ও শল্য বিশেষজ্ঞদের কাছে পানিবাহিত রোগে আক্রান্তসহ নানা সমস্যা নিয়ে আসা বিভিন্ন অঞ্চলের রোগীরা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

ফাইভ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আসিফ ও সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মামুনসহ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন আতিয়া চিকিৎসা দেন। এতে খাগড়াছড়ি সেনা সদর জোনের অন্যান্য কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯