• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৫:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

২০ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫৫:১৪

মেহেরপুরে সাবেক জনপ্রশাসনমন্ত্রীসহ ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী মোনালিসা হোসেন, ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ ১৬৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে।

Ad

১৯ আগস্ট সোমবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মেহেরপুর সদর থানাকে এফআইআরের নির্দেশ দেন।

Ad
Ad

মামলার বাদির আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ১৬৬ জনের নামে একটি সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি আমলে নিয়ে বিচারক মঞ্জুরুল ইমাম সদর থানাকে এফআইআরের নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রথমে ১৯৫ জনকে আসামি করা হয়েছে, এমন গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে জানা যায় ১৬৬ জনকে আসামি করা হয়েছে। তবে এ বিষয়ে পরিষ্কার করে কথা বলতে কেউই রাজি হননি। মামলার বাদি হাসনাত জামান বলেন, আদালতে এজাহার জমা দিয়েছি। বিচারক মামলাটি আমলে নিয়েছেন। এর বেশি কিছু জানি না।

জানা গেছে, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় বৈষম্য বিরোধী ছাত্র ও তাদের অভিভাবক এবং জনসাধারণ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আসামীগণের প্রকাশ্য হুকুমে অন্যান্য আসামীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে।

এ সময় তারা ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠিসহ অবৈধ আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি, খুন ও জখমের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে মহড়া দিতে দিতে উপস্থিত হয়ে সশস্ত্র হামলা চালায়।

২য় ঘটনাস্থলে শহরের ভূমি অফিস মোড়ে শান্তিপূর্ণ গণজামায়েত ও দাবির পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পূর্বপরিকল্পিতভাবে ধারালো রামদা, কিরিচ, লোহার রড, ছোরা, চাকু, ডেগার, বাশের লাঠিসহ অবৈধ আগ্নেয় অস্ত্রসহ ভয়ভীতি, খুন, জখমের উদ্দেশ্যে মোটরসাইকেলে চড়ে মহড়া দিতে দিতে উপস্থিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us