• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৮:১৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে দারুল উলুম কামিল মাদ্রাসায় সন্ত্রাসী হামলা

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩০:২৮

টাঙ্গাইলে দারুল উলুম কামিল মাদ্রাসায় সন্ত্রাসী হামলা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দারুল উলুম আলিয়া কামিল মাদ্রাসায় প্রিন্সিপাল নিয়োগকে কেন্দ্র করে গভর্নিং বডির একটি বৈঠকের পর মাদরাসাজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে।

১৭ আগস্ট শনিবারের ওই বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে প্রিন্সিপাল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই একটি দুষ্কৃতকারী দল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. সোহরাব হোসেন এবং একাধিক শিক্ষার্থীর উপর হামলা চালায়।

হামলাকারীদের অভিযোগ, প্রিন্সিপাল মাদ্রাসা পরিচালনায় অনিয়ম করেছেন এবং অবৈধভাবে তিন বছর ধরে ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। এ হামলার নেতৃত্ব দিয়েছেন সালাহউদ্দিন শুভ, মেহেদী হাসান, হাফিজুর রহমান আশরাফ এবং আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

তাদের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জনের একটি দল প্রিন্সিপালসহ মাদরাসায় থাকা শিক্ষার্থীদের উপর অতর্কিত নির্যাতন ও হামলা চালায়। মাদ্রাসার শিক্ষার্থীরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রিন্সিপালের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২