• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:৩৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

১১ আগস্ট ২০২৪ দুপুর ০১:০২:০৮

সাঘাটায় মন্দির পাহারা দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথর পাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়ি ও সিংবাড়ি দুর্গা মন্দির পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান সোহাগের নির্দেশনায় মথর পাড়া গ্রামের সংখ্যালঘু পরিবারদের বাড়ি ও মন্দির রক্ষার জন্য পাহারা দেওয়া হচ্ছে।

এ সময় কামরুজ্জামানের বাবা মো. শেখ সাদী রহমাতুল্লাহকে নেতাকর্মীদের সাথে দিনরাত পাহারা দিতে দেখা গেছে। এলাকায় এ ধরনের পাহারার ব্যবস্থা করায় সংখ্যালঘু পরিবারগুলো আনন্দ ও উৎসাহ প্রকাশ কের।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

বিএনপির নেতাকর্মীরা বলেন, সংখ্যালঘুদের বাড়িঘরের পাশাপাশি সরকারি বিভিন্ন স্থাপনার সামনে আমাদের নেতাকর্মীরা নিরাপত্তা দিচ্ছেন। কেন্দ্রীয়ভাবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এ দায়িত্ব পালন করে যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯