• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:৪৬:২৪ (05-Jul-2026)
  • - ৩৩° সে:

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বীরগঞ্জে মোমবাতি প্রজ্বলন

৪ আগস্ট ২০২৪ সকাল ০৮:৫৬:২৩

কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বীরগঞ্জে মোমবাতি প্রজ্বলন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবির সমর্থনে এবং শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং গুলি করে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

৩ আগস্ট শনিবার সন্ধ্যায় বীরগঞ্জ বিজয় চত্বরে উক্ত মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়।

এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা বীরগঞ্জ বিজয় চত্বরে সমবেত হয়। এসময় শিক্ষার্থীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পৌর এলাকা। মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সমাবেশে যোগদেন বিভিন্ন পেশাজীবী ও অবিভাবকগণ।

এ সময় শহরে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানাল ইরান
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৪


আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
আগামীকাল কালীগঞ্জ যাচ্ছেন নাহিদ ইসলাম
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০০




পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
৫ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:০৮

Follow Us