• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:২২:৫৪ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

১৭ জুলাই ২০২৪ বিকাল ০৩:১৬:১৮

রাজশাহীতে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে হত্যা মামলার আসামী ও বিদেশী পিস্তলসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর আভিযানিক দল।

১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো- মৃত জামাল উদ্দিনের ছেলে মো. তরিকুল (২৫) ও মো. মকিমের ছেলে সেলিম রেজা (২৬)। তারা উভয় বাঘার হরিরামপুর গ্রামের স্থায়ী বাসীন্দা।

অভিযানে আসামিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব। অপরজন চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-।

একই দিন দুপুরে মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা আরিফ (২২) কে আটক করে র‌্যাব সদস্যরা।

এরআগে ১৫ সোমবার জুলাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত দ্বন্দ্বে আরিফ ভিকটিম নুরুল ইসলামকে ধারালো হাসুয়া দিয়ে হত্যা করে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আসামী আরিফ ও নিহত ভিকটিম নুরুল ইসলাম একই এলাকার প্রতিবেশী। 

গ্রেফতার ব্যক্তি দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকার মো. মজিজুল ইসলাম তোতার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭