• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ দুপুর ০২:৫২:৫২ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

ভোলায় ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র

১৫ জুলাই ২০২৪ দুপুর ০১:০০:৫১

ভোলায় ভাবির মামলায় কারাগারে প্যানেল মেয়র

ভোলা সদর প্রতিনিধি: ভাবির করা মামলায় কারাগারে গেছেন ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র মো. সাইফুল কবির। তিনি ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর।

১৪ জুলাই রোববার কোর্টে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভোলার জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. ফারুক হোসেন।

এ নিয়ে বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জানান, সাইফুল কবিরের বড় ভাই জিয়াউল কবির বরকত একজন প্রতিবন্ধী। তাদের মা নিজের জমি বিক্রি করে দুই ভাইয়ের জন্য যৌথ ঘর করে দেন। কিন্তু সাইফুল কবির তার প্রতিবন্ধী ভাইকে ওই ঘর থেকে উৎখাত করার পাঁয়তারা করছিলেন।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

তারই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল ভাই জিয়াউল কবির বরকত ও তার স্ত্রীকে মারধর করেন সাইফুল কবির ও তার লোকজন।

এ ঘটনায় দেবর সাইফুল কবিরসহ ৭ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তার ভাবি জেসমিন আক্তার। ওই মামলায় হাজিরা দিতে এলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সাইফুল কবিরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ