• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে মাঘ ১৪৩২ রাত ১২:৪৮:৫০ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

১৫ জুলাই ২০২৪ সকাল ১১:১৭:১৫

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

Ad

১৪ জুলাই রোববার সন্ধ্যার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. হোসেন (৫৫)। তার বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দেওয়ান বাজার গ্রামে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিক্সার চালক বিজয় কর্মকার (৪৭), যাত্রী মো. হোসেন (৪৭), অজ্ঞাতনামা ১ জনসহ ৩ জন আহত হয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউপি সদস্য মো. বারেক বলেন, নিহত ব্যক্তির অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তিনি মারা যান।

রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক মো. হেবজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us