• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:১২:১৬ (14-Nov-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে পিস্তলসহ আটক ১

১১ জুলাই ২০২৪ বিকাল ০৫:১৬:২৪

নিয়ামতপুরে পিস্তলসহ আটক ১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে পিস্তলসহ মাসুদ রানা লিটন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫। এসময় ২টি ওয়ান সুটারগান, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ১০ জুলাই বুধবার রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া এলাকার মসুদ্দির মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক মাসুদ রানা লিটন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার তালাইমারী এলাকার মৃত আমজাদ তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ।

থানায় এজাহার সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা মোড় থেকে অটোভ্যানযোগে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে এক ব্যক্তি নওগাঁর পথে রওনা দিয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে চৌরাপাড়া মসুদ্দির মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে র‍্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদে তার দেহের বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি বের করা হয়।

আরও পড়ুন

পদ্মা সেতুর টোল প্লাজায় নাশকতা: ডিসি অফিসের কর্মচারী জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

নিয়ামতপুর থানার ওসি মোহাম্মদ আল মাহমুদ জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহর এখন দিল্লি
১৪ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৯:৩৪