• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ সকাল ০৬:৪৫:৫৯ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

১০ জুলাই ২০২৪ বিকাল ০৩:৫৮:২৫

কাজিপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বন্যার পানিতে ডুবে এলিজা আক্তার ইকরা নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার উপজেলার পানাগাড়ী চরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এলিজা আক্তার চরপানাগাড়ী গ্রামের একরামুল হকের মেয়ে। সে কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

মৃতের স্বজনেরা জানান, সকালে গোসল করার কথা বলে ঘর থেকে বের হয় ইকরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ইকরা বাড়িতে না ফেরায় তার পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি করতে থাকে। পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের প্লাবিত ভূমির একটি পাটের জাগের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

পরে চরপানাগাড়ি বাজারের জননী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকরাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩