• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০১:৩০:১৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ জন আটক

৯ জুলাই ২০২৪ সকাল ১০:৩৯:১৪

ময়মনসিংহে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ জন আটক

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে অভিযান চালিয়ে ভারতীয় ৩৮৯ বোতল ফেনসিডিলসহ জালাল (৪৫) ও সোহাগ (৩৩) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ ময়মনসিংহ।

৮ জুলাই সোমবার বিকেলে নান্দাইল উপজেলার বীরকেতাগৈর ইউনিয়নের লোহিতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। র‍্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

Ad
Ad

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলা থেকে ২ জন মাদক কারবারি অটোভ্যান যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নান্দাইলের উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৪ ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের লোহিতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব।

Ad

এ সময় জালাল ও সোহাগ নামে ২ জনকে আটক করে ভ্যান গাড়ির বডির মধ্যে থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকরা হলো- নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের মৃত জহর উদ্দিনের ছেলে  জালাল (৪৫) ও দূর্গাপুর পৌর এলাকার  মৃত আবু সিদ্দিকের ছেলে সোহাগ (৩৩) ।

তাদের বিরুদ্ধে মামলা করে সকল আইনি প্রক্রিয়া শেষে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৪ ময়মনসিংহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us