• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৬:০৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ছাগলনাইয়ায় বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠিত

৯ জুলাই ২০২৪ সকাল ১০:২২:২৬

ছাগলনাইয়ায় বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠিত

ফেনী (উত্তর) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৫নং মহামায়া ইউনিয়নের চাঁদগাজী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

৭ জুলাই রোববার শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীগণ ও স্থানীয় এলাকাবাসীর হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বৃক্ষরোপণ মহোৎসব অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ওই ইউনিয়নের চট্টগ্রাম কোস্টাল অ্যান্ড ক্যারিয়ার্স লি. এর চেয়ারম্যান ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মাহি রাসেল। ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনুর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এতে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জালাল উদ্দিন চৌধুরী পাপ্পু, ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বাশার তপন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯