• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ১২:৩১:১৬ (15-Sep-2026)
  • - ৩৩° সে:

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৭ জুলাই ২০২৪ বিকাল ০৫:০৫:২২

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এর বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ থেকে অ্যাকাডেমিক ভবন-১ এবং শাহজাদপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

৬ জুলাই শনিবার দুপুর সাড়ে ৩টায় এ কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৈষম্যমূলক কোটাপ্রথা পুনর্বহালের রায় বাতিল এবং কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের নেতৃত্বে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে কবর দিতে, সেখানে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বৈষম্য আমরা মানতে চাই না। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

আরেক শিক্ষার্থী বলেন, কোটা পদ্ধতির ফলে দেশের বৃহত্তর অংশ চাকরি নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্য রোধে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছি। কোটাধারী একটা পরিবার একটা সুযোগ নিতে পারবেন। কোনো কোটাধারী উচ্চ শিক্ষা নিতে কোটা ব্যবহার করলে সে পরবর্তীতে চাকরির জন্য আর কোটা পাবেন না। এমন ব্যবস্থা করা হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:৪৯




ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে এলো প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:১৭:২৮

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:০৮:১৯

লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
লালমাটিয়া থেকে আটক সাবেক এমপি আজিজুল হক আরজু
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৫৪:১৯

পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে ২ যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:২৯